ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তায় ফেলে কলেজছাত্রীকে বেধড়ক মারধর

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় লাথি মেরে রাস্তায় ফেলে এক কলেজছাত্রীকে বেধড়ক মারধর করায় মো. ইমরান (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী থেকে পুলিশ তাকে আটক করে।

কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে ইমরান আমতলীতে ভাড়া বাসায় থাকত।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. হুমায়ুন কবির জানান, কলেজছাত্রীর পরিবার এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি। তার বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়। সোমবার সকালে এক কলেজছাত্রীকে মারধর করে বখাটে। ওই বখাটে ইমরান মাদকাসক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর আগেও সে এক ছাত্রীকে অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখায় বলে অভিযোগ রয়েছে। সোমবার এ ঘটনার পর সে পালিয়ে যায়।

সোমবার সকালে হওয়া ঘটনা সম্পর্কে জানা যায়, অনার্স পড়ুয়া এক ছাত্রী পৌর এলাকার ট্যাংকেরপাড়ে অবস্থানের সময় এগিয়ে আসে এমরান নামে এক বখাটে। রোববার দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ওই কলেজছাত্রী ভিডিও করে বলে অভিযোগ করে মোবাইল ফোনটি সে ছিনিয়ে নিতে চায়। মোবাইল ফোন দিতে না চাইলে ওই কলেজছাত্রীকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে বেধড়ক পেটায় ওই যুবক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তায় ফেলে কলেজছাত্রীকে বেধড়ক মারধর

আপডেট সময় ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১