ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তাসকিনের প্রশংসায় উইলকিন্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের শুরুতে গতির কারণে সবার নজরে এসেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে গতির পাশাপাশি বোলিং এসেছে বৈচিত্র্য। তাসকিনের পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স।

বাংলাদেশের এই পেস বোলারকে নিয়ে উইলবিন্স বলেন, ‘তাসকিনের বলে গতি রয়েছে। সে ফিটনেস নিয়েও কাজ করেছে। আপনি যদি তার বডির ওপরের দিকে তাকান দেখবেন সে শক্তিশালী এবং পা দুটোতেও বেশ শক্তি রয়েছে। সুতরাং, সে গতি নিয়ে কাজ করেছে। সে প্রতিনিয়ত ১৪০-১৪২ কিমি গতিতে বল করতে পারে পাশাপাশি এখনও জোরে বল করা শিখছে।’

তিনি আরও বলেন, ‘ওমানে (প্রথম পর্বে) তাকে খুব কাছ থেকে দেখেছি। সে স্লোয়ারটাও রপ্ত করতে পেরেছে এবং ইনসুইং করাতে পারেন। যে কারণে আমার কাছে মনে হয় সে খুবই চিন্তাশীল বোলার।’

তাসকিনের প্রশংসা করে ধারাভাষ্যকার বলেন,‘সে (তাসকিন) টপ অর্ডার ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে ও তার বোলিংয়ের পেসেও পরিবর্তন আনতে পারে। আমার মনে হয় সে খুবই ভালো লিডিং বোলার হয়ে উঠেছে।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হলেও বল হাতে প্রথমদিকে প্রোটিয়াদেরও বেশ চাপেই রেখেছিল বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তাসকিন আহমেদের বল খেলতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এদিন ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় ২ উইকেট নেন তাসকিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

তাসকিনের প্রশংসায় উইলকিন্স

আপডেট সময় ০৬:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১