ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারীকে দিয়ে ফাঁদ পেতে ধনী পুরুষের সঙ্গে প্রতারণা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে নারী দিয়ে ধনী পুরুষদের পরিকল্পিতভাবে ফাঁসিয়ে চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ, প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায়ের অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।

গ্রেফতার ৪ জন হলেন—রাজশাহী মহানগরের কাটাখালী থানার সমসাধীপুর পশ্চিমপাড়া গ্রামের মো. গাজী সালাউদ্দিনের ছেলে সায়েম উদ্দিন শ্যাম (৩৫), বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় নদীর ধার এলাকার মৃত দুলাল বিশ্বাসের ছেলে পারভেজ (৩২), এয়ারপোর্ট থানার বায়া তেরিপাড়া গ্রামের বাপ্পী হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা সুমা (৩০) ও রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথী (২৭)।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, গত ৩১ অক্টোবর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইকবাল (৫৬) (ছদ্মনাম) মহানগরের শিরোইল বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় উঠলে সুমা ও সাথী একই অটোরিকশায় ওঠেন। এ সময় ইকবালকে ঠিকানা লেখা একটি চিরকুট দিয়ে জানান, তারা রাজশাহীতে নতুন এসেছেন, কিছু চেনেন না। তারা ইকবালকে ওই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। ইকবাল ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য ঐতিহ্য চত্বরে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী পারভেজ ও সায়েম সেই অটোরিকশায় ওঠেন।

এক পর্যায়ে তারা ইকবালকে অস্ত্রের ভয় দেখিয়ে সাথীর বাড়িতে নিয়ে যান। সেখানে জোরপূর্বক শরিফার সঙ্গে ইকবালের অশ্লীল ছবি তোলেন। তারা ইকবালের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ ও চাঁদা দাবি করেন। টাকা না পেলে এসব অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। তখন ইকবাল তার ব্যাগে থাকা স্ত্রীর চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। পরে আরও এক লাখ টাকা দেওয়ার শর্তে তারা ইকবালকে ছেড়ে দেন।

আরএমপি কমিশনার আরও বলেন, এ ঘটনায় ইকবাল ডিবি পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। আটক ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীকে দিয়ে ফাঁদ পেতে ধনী পুরুষের সঙ্গে প্রতারণা

আপডেট সময় ০৯:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১