ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সদর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ এসে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

এ সময় প্রায় ২০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, গত রোববার সকালে মিটিং করে জানিয়ে দেওয়া হয়, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন নভেম্বরের ১ তারিখে দেওয়া হবে। পরে ওই দিন দুপুরে কারখানা ছুটি ঘোষণা করে।

সোমবার কারখানায় প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বলেন— কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বিজিএমএ মিটিংয়ে আছে, মঙ্গলবার কারখানায় আসার জন্য জানিয়ে দেয়।

আজ আমরা এসে দেখি কারখানা বন্ধ করা হয়েছে। এ সময় বকেয়া বেতনের কোনো সমস্যা সমাধানের আশ্বাস না পেয়ে মহাসড়কে অবস্থান করি, পরে পুলিশ এসে আমাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

এখন আমাদের বাড়িওয়ালারা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। তা ছাড়া বাজারের প্রতিটা পণ্যের দাম অনেক বেশি। এখন আমাদের পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে, আমরা কি করব বুঝতে পারছি না।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২-এর (ওসি) আরমান জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পর আমরা জানতে পেরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

ওই কারখানাটি বর্তমান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১