ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের আগে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়া। মূল দলের অনেকজন না থাকলেও সিরিজে লজ্জাজনকভাবে হারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল অজিদের।

তবে এ হারের পেছনে ক্রিকেটারদের থেকেও উইকেটের অবদান বেশি বলে বোঝা যায়। যে কারণে তখন মিরপুরের মাঠ নিয়েও সমলোচনা করেছে অনেকেই।

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এমন দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে আসলেও এখন বেহাল অবস্থায় আছে তারা। যে কারণে মিরপুরের উইকেটের দিকেই সবচেয়ে বেশি সমালোচনার তীর যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অজি স্পিনার অ্যাডাম জাম্পাও। মিরপুরের উইকেটকে জঘন্যতম বলে দাবি করেছেন তিনি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পা বলেন, ‘সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি। যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে। ‘

আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জয়ের পাশাপাশি অজিদের রানরেটও বাড়াতে হবে। বাংলাদেশ ম্যাচ নিয়ে জাম্পা বলেন, ‘আমরা জানি যে আমরা চাপে আছি। কারণ আমাদের রান রেট তুলনামূলক কম। পরের দুটি ম্যাচ তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠিক পরের ম্যাচটাই। আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি খেলতে নামব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

আপডেট সময় ০৬:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১