ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ঢাকায় প্রতিদিন ৪০ হাজার স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা’

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে।

ইউরোপ-আমেরিকার মতো শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ফাইজারের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ইউরোপ আমেরিকায় যে টিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে স্কুল শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের ৯৬ লাখ টিকা পেয়েছি, হাতে আছে আরও ৮২ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে তারা আগামীতে আরও ফাইজার ও মডার্নার টিকা দেবে। উপজেলা পর্যায়েও ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় জাহিদ মালেক আরও বলেন, ১৪ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষাদের টিকার আওতায় আনা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করায় মৃত্যুর হার কমেছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সকল কর্মকাণ্ড থেমে যায়। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছি। আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ স্কুল-কলেজ পড়ুয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও ছিলেন।

প্রথম দিনে শুধু আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর ৮টি স্কুলে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

ঢাকার শিক্ষার্থীদের টিকা দিতে প্রাথমিকভাবে আটটি কেন্দ্র প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়া বাকি ৭টি কেন্দ্র হচ্ছে- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল (ভাটারা), সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ), চিটাগং গ্রামার স্কুল (বনানী), কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (ধানমন্ডি), ঢাকা কমার্স কলেজ (চিড়িয়াখানা রোড), স্কলাস্টিকা (মিরপুর-১৩) ও সাউথ ব্রিজ স্কুল (উত্তরা)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ঢাকায় প্রতিদিন ৪০ হাজার স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা’

আপডেট সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১