ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরিবার বিয়ে মেনে না নেয়ায় তরুণীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে প্রেম করে নিজের ইচ্ছায় বিয়ে করার এক বছর পরও পরিবার সেই সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার মীম (১৮) নামে এক তরুণী।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফারজানা আক্তার মীম গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়নের চক নারায়ণপুর গ্রামের মেয়ে এবং একই গ্রামের রমজান আলীর স্ত্রী। তারা ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, এক বছর আগে ভালোবেসে প্রেমিককে বিয়ে করে ধামরাইয়ে পালিয়ে এসেছিলেন ওই তরুণী। এরপর থেকে মায়ের সঙ্গে কথা হলেও বাবা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আজ সকালে স্বামী কর্মক্ষেত্রে চলে যাওয়ার পর মায়ের সঙ্গে কথা হয় ওই তরুণীর। এরপরই দরজা বন্ধ করে দেন তিনি। বিকেলের দিকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বামীকে খবর দিয়ে আনার পর দরজা খুলে তরুণীকে পড়ে থাকতে দেখেন সবাই। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবার বিয়ে মেনে না নেয়ায় তরুণীর আত্মহত্যা!

আপডেট সময় ১০:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১