ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েল এবার অধিকৃত পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে। জানা গেছে, গত শুক্রবার থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির।

মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে ইসরায়েলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে। দখলদার সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম বসতকারী রয়েছে, এছাড়া ৫০০ ইহুদিও অবৈধভাবে বসবাস করে। এই অবৈধ বসবাসকারীদের জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেয়া হয়। ২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

ইহুদিবাদীদের দাবি, ইহুদিরা ওই এলাকায় সুকোত উৎসব পালন করবে বলে ইব্রাহিমি মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করা হয়েছে। উৎসব চলাকালে মুসল্লিরা নামাজে আসলে তাদের উদযাপনে ব্যাঘাত ঘটবে।

প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি- উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানেই তিন নবী হযরত ইসহাক (আ.), ইয়াকুব (আ.) ও হযরত ইব্রাহিমের (আ.) কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ মুসল্লিকে হত্যা করে। এরপর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল

আপডেট সময় ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১