ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তালেবান।

গোষ্ঠীটি বলেছে, স্বীকৃতি না দেওয়া এবং আফগানিস্তানের বিদেশে থাকা অর্থ আটকে রাখা কেবল তাদের নয়, পুরো বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শনিবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তালেবান যে একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, তার অন্যতম কারণ ছিল দুইপক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। যেসব কারণে যুদ্ধ হয়েছিল, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেও সমাধান করা যেত।আফগান সরকারের স্বীকৃতি ‘দেশটির জনগণের অধিকার’ বলেও মন্তব্য করেছেন তিনি।

তালেবান মুখপাত্র বলেন, আমেরিকার প্রতি আমাদের বার্তা হচ্ছে, যদি স্বীকৃতি না দেওয়া অব্যাহত থাকে, তাহলে আফগান সংকটও অব্যাহত থাকবে। এটা এই অঞ্চলের সমস্যা এবং পরে বিশ্বের জন্যও সমস্যায় পরিণত হতে পারে।

রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও অনেক দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কাবুলে অথবা আফগানিস্তানের বাইরে গোষ্ঠীটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সর্বশেষ শনিবার কাবুল সফর করেছেন তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মেরেদভ। আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তার তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপলাইন দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে বলে টুইটারে মুজাহিদ জানিয়েছেন।

কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাতারে তালেবান কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে’

আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১