ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : আফগান ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে আফগানিস্তান। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে, ক্রিকেটের সাথে রাজনৈতিক বিষয়ও ছিল। সেই প্রশ্ন শক্ত হাতে সামাল দেন নবি।

পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল- ‘নবি আফগানিস্তান দু’টি ম্যাচেই ভালো খেলেছে। আপনাদের সরকার পরিবর্তন হয়েছে। পাল্টে গেছে দেশের পরিস্থিতি। দেশে ফেরার পর আপনাদের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হবে- এমন কোন শঙ্কা আছে কিনা?

জবাবে নবি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কথা দূরে সরিয়ে রেখে ক্রিকেট নিয়ে কথা বললেই কি ভালো হতো না? ক্রিকেট নিয়ে আপনি কোন প্রশ্ন করুন। আমরা সঠিক প্রস্তুতি নিয়েই এখানে বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক কথা বলতে নয়। তাই ক্রিকেট সংক্রান্ত যে কোনও প্রশ্ন আপনি করতে পারেন।’

সাংবাদিক আবারও আরও একটি প্রশ্ন করেন। সেটিও নবির কাছে ক্রিকেট সংক্রান্ত নয়। সাংবাদিক বলেন, ‘তালেবানের-পাকিস্তান সম্পর্ক ভালো হওয়ায় আফগানিস্তানের ক্রিকেট দলের সুবিধা হবে কি-না!’

এ ব্যাপারে নবি বলেন, ‘এটা ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন নয়।’

স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে আফগানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : আফগান ক্রিকেটার

আপডেট সময় ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১