ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আনাড়ির মতো কাজ করেছি: মাক্রোঁকে বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে করা সাবমেরিন চুক্তি- অকাসে আনাড়ির মতো কাজ করেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস চুক্তি সই করে। এতে করে পারমাণবিক শাক্তিচালিত সাবমেরিন চালানোর ক্ষমতা অর্জন করবে অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে ৩৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ফ্রান্সের। কারণ দেশটি থেকে সামরিক সরঞ্জাম ও সাবমেরিন কেনার চুক্তি করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু অকাসের কারণে পরে তা বাতিল করে।

অকাস চুক্তির পর শুক্রবার প্রথমবার মুখোমুখি হলেন বাইডেন ও মাক্রোঁ। রোমে অবস্থিত ফ্রান্স দূতাবাসে এই বৈঠক আয়োজিত হয়েছে বলে জানা গেছে।

মাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে বাইডেন বলেন, আনাড়ির মতো কাজ করেছি আমরা। আমার ধারণা ছিলো, ফ্রান্স এই অকাস চুক্তি সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি হবে না সে বিষয়েও ফ্রান্স অবগত আছে বলে মনে করেছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনাড়ির মতো কাজ করেছি: মাক্রোঁকে বাইডেন

আপডেট সময় ১২:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১