ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাউজানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর!

আকাশ জাতীয় ডেস্ক:

রাউজানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাবি করেছেন নবাব সৈয়দ মাহদী মর্তুজা আলী উদ্দৌলা খাঁ নামে এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়েছে।

দূরদূরান্ত থেকে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ রাজুর কলোনিতে অনেকেই দেখতে আসছেন তাকে। পরণের পোশাক, সাজসজ্জা এবং তলোয়ারসহ নানা ধরনের প্রমাণ নিয়ে তিনি দাবি করেছেন, তিনি নবাব সিরাজউদ্দৌলার ১১তম বংশধর। এসব পোশাক এবং সরঞ্জাম বংশপরম্পরায় সংরক্ষণ করেছেন তার পূর্বপুরুষরা। ফারসি ভাষায় লিখিত এক চিরকুটে তার বংশগত তালিকা রয়েছে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত, যা তার বাবা সৈয়দ হাফেজ আবদুল্লাহ আলী আকবর উদ্দৌলা খাঁ বাংলায় অনুবাদ করেছেন বলে তিনি জানান।

তবে এ বিষয়টি এখনো শুধু তিনিই দাবি করছেন। তিনি গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে তিনি পরিবারসহ না খেয়ে আর্থিক অনটনে দিনাতিপাত করছেন। তার চাওয়া শুধু স্বীকৃতি এবং খেয়েপরে বেঁচে থাকার মতো পুনর্বাসন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামের বুকে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনসহ বহুগুণীর জন্ম ও বসবাস ছিল, বসবাস সূত্রে নবাব সিরাজউদ্দৌলার বংশধর থাকাটাও অস্বাভাবিক বা অস্বীকার করার মতো নয়। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাউজানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর!

আপডেট সময় ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১