ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলের বর্বর আচরণের নিন্দা মার্কিন এমপিদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় এবার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন মার্কিন সংসদ সদস্যরা।

বর্ণবাদী ও বর্বর আচরণের জন্য ডেমোক্র্যাট দলের এমপি বেটি ম্যাককুলামের নেতৃত্বে একদল মার্কিন এমপি বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনে।

এতে বলা হয়েছে, তেলআবিব এবার ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কণ্ঠরোধ করে তাদের মৌলিক অধিকার হরণ করেছে। ইসরায়েলের হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনগুলো ফিলিস্তিনিদের চালানো ইসরায়েলি নৃশংসতার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরে আসছে। যুক্তরাষ্ট্রকে তাদের কাজের মূল্যায়ন করতে হবে। ইসরায়েলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে তাদের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে চান মার্কিন এমপিরা।

এর আগে ইসরাইলের এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রিয়া সাসে বলেন, আমরা ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রয়োজনে আমরা ইসরাইলের সঙ্গে আলোচনা করব। আমরা বিষয়টি নিয়ে অন্য আরব দেশগুলোর সঙ্গেও কথা বলব।

কীসের ভিত্তিতে মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছে জার্মানি।

ইহুদিবাদী ইসরায়েল নিজেদের অপকর্ম আড়াল করতে সম্প্রতি ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে। এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী।

এ ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরায়েলবিরোধী আন্দোলন শুরু হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলএম) যোগাযোগ রয়েছে।

ফিলিস্তিনের বামপন্থি এ সংগঠনটি ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলায় জড়িত বলে দাবি তেলআবিবের।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হক, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্য বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান ওম্যানস কমিউনিটিস এবং দি অ্যাগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিসকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের বর্বর আচরণের নিন্দা মার্কিন এমপিদের

আপডেট সময় ০১:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১