অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের লালপুর উপজেলার আড়বার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি এবং কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে চন্ডিগাছা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুর রহিম ইংরেজী শিক্ষক হিসেবে ঐ বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়ানোর সুবাদে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলা সহ ছাত্রীদের নানা ভাবে যৌনহয়রানী করেন। বিষয়গুলো এলাকায় জানাজানি হলেও সঠিক প্রমাণ ও লোকলজ্জার ভয়ে ভুক্তভুগিরা মুখ খুলতো না।
সম্প্রতি ঐ বিদ্যালয়ে অধ্যয়নরত একাধিক ছাত্রী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিয়োগ আনে। বিষয়টি নিয়ে এলাকায় সর্বমহলে সমালোচোনার ঝড় ওঠে। অভিভাবক, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা ওই শিক্ষকের শাস্তির দাবীতে প্রধান শিক্ষকের মাধ্যমে ম্যানেজিং কমিটির কাছে বিচার প্রার্থী হন। মঙ্গলবার সকালে ওই শিক্ষকের চাকুরিচ্যুতির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে এক সভা করেন ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ। সেখানে শিক্ষকের যৌন হয়রানির বিষয়টি অকপটে তুলে ধরেন ছাত্রীরা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা ছাড়াও আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, চংধুপ্ইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেক বার আমি তাকে এ ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মোয়াজ্জেম হোসেন জানান, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বসে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত সহকারি শিক্ষক আব্দুর রহিম নিজেকে নির্দোষ দাবি করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























