ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চীনের হাইপারসনিক অস্ত্র উদ্বেগের, যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবার চীনের অতি উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীন, যার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে। খবর সিএনএন এর।

ব্লুমবার্গ টিভিকে এমনটাই জানিয়েছেন মার্ক মিলি। তিনি বলেন, আমরা যা দেখতে পেয়েছি তা হলো হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বড় একটি ইভেন্ট। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। শীতল যুদ্ধের সময় মহাকাশ নিয়ে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী হতে এমনটাই করেছিল। আমি নিশ্চিত জানি না এটা ‘স্পুটনিক মোমেন্ট কিনা’। তবে আমি মনে করি এটা তার খুবই কাছাকাছি।

যদিও চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মহাকাশযানের নিয়মিত একটি পরীক্ষা চালানো হয় সেদিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান এক ব্রিফিংয়ে জানান, এটি ক্ষেপণাস্ত্র ছিল না, এটি একটি মহাকাশযান ছিল। মহাকাশযান ব্যবহারের খরচ কমানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। অতীতে অনেক দেশ একই ধরনের পরীক্ষা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘চীনের হাইপারসনিক অস্ত্র উদ্বেগের, যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে’

আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১