ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

ব্রিটেন যাওয়া হলো না মিজানুর রহমান আজহারীর, থামতে হলো কাতারেই

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে যাওয়া প্রায় বাতিল হওয়ার পথে। জানা গেছে, আজহারী মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান, বুধবার সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেয়া হয়নি, অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না- এ সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মাওলানা মিজানুর রহমান আজহারীকে ৯৬ ঘণ্টার একটি ট্রানজিট ভিসা দেয়া হয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে যাচ্ছিলেন।

৩১ অক্টোবর থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তৃতার আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এ উপলক্ষে ১৫ পাউন্ড থেকে শুরু করে ১০০ পাউন্ড মূল্যের টিকেট বিক্রি করা হচ্ছে ব্রিটেনে বিভিন্ন শহরে।

আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। অনেকেই ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে ।

সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করার পর তিনি ফোন করে এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন। তবে তিনি অফিসিয়াল কোনো মন্তব্য করেননি।

এছাড়া মিজানুর রহমান আজহারীর মালয়েশিয়ার নাম্বারের হোয়াটসআপে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

ব্রিটেন যাওয়া হলো না মিজানুর রহমান আজহারীর, থামতে হলো কাতারেই

আপডেট সময় ১২:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১