ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

‘আব্বু এবার নৌকার মাঝি, সকলের দোয়া চাই’

আকাশ বিনোদন ডেস্ক :

রাজনৈতিক পরিবারের সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। তার বাবা স্থানীয় রাজনীতিবিদ মো. সাদেকুর রহমান। তিনি কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সুস্থ রাজনীতির জন্য তার সুনাম রয়েছে। এবার ইউপি নির্বাচনে সাদেকুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

এ খবর নিশ্চিত করেছেন সাইমন সাদিক নিজেই। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘আব্বু এবার নৌকার মাঝি। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি। আমার জন্য সকলের কাছে দোয়া চাই।’

এরই মধ্যে বাবার পক্ষে ভোট চাইতে নির্বাচনী মাঠে নেমেছেন সাইমন। লম্বা একটা বিরতির পর তার বাবা সাদেকুর রহমান আবারও রাজনীতিতে ফিরেছেন। গত রবিবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা সাইমনের বাবা সাদেকুর রহমানের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ মহিনন্দের পুরোনো রাজনীতিক সাইমনের দাদা মো. সিদ্দিকুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সেই সুবাদে রাজনৈতিক পরিবার হিসেবে এলাকায় পরিচিত সাইমনের পরিবার। দাদা ও বাবার মতাদর্শ লালন করে সাইমনও জড়িয়ে আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে দলটির হয়ে অংশ নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

‘আব্বু এবার নৌকার মাঝি, সকলের দোয়া চাই’

আপডেট সময় ১০:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১