ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে আইএস: পেন্টাগন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসকে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা কলিন কাহল এ বিষয়ে তথ্য দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দীর্ঘ দুই দশক পর গত আগস্টে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের মাধ্যমে এক অমীমাংসিত যুদ্ধের ইতি টানে যুক্তরাষ্ট্র। তবে পেন্টাগনের এমন তথ্যের পর আফগানিস্তান এখনও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করা হচ্ছে।

১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। আন্তর্জাতিক সহায়তা ও স্বীকৃতি পেতে ক্ষমতা দখলের পর দুই মাসের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। একই সঙ্গে দেশজুড়ে স্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও অঙ্গীকার করে তারা। বিশেষ করে আইএস-কের সাম্প্রতিক বেশ কয়েকটি হামলা তালেবানকে উদ্বেগে ফেলেছে।

পেন্টাগনের জ্যেষ্ট কর্মকর্তা কাহল বলেন, আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তান ছাড়ার পর ক্ষমতায় যাওয়া তালেবান কার্যকরভাবে আইএস-কের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম কি না তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আইএস-কে আর তালেবান পরস্পরের শত্রু। তবে ক্ষমতাসীন তালেবান আইএস-কে নির্মূলে সফল হবে কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে আইএস: পেন্টাগন

আপডেট সময় ০৬:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১