ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

রাজমার চার পদ

আকাশ নিউজ ডেস্ক: 

রাজমা পোলাও –

যা লাগবে : পোলাওয়ের চাল ২ কাপ, রাজমা ১ কাপ, ১টি বড় পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ২ চা চামচ, ১/২ চামচ চা গুঁড়া, ১টি তেজপাতা, আস্ত গরম মসলা ২-৩টি, ১ চা চামচ পোলাও মসলা, ১টি পাতি লেবুর রস, ১/২ চা চামচ আস্ত জিরা, পরিমাণমতো ঘি, স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুসারে কাঁচামরিচ, ১/২ চা চামচ কসুরি মেথি, পরিমাণমতো ধনিয়াপাতা কুচি।

যেভাবে করবেন : চাল ধুয়ে তেলে ভেজে রাখতে হবে। হাঁড়িতে পেঁয়াজ কুচি, কসুরি মেথি, গরম মসলা, জিরা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য সোনালি রঙের হওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। এরপর রাজমা ও চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আন্দাজমতো পানি দিয়ে পানি শুকিয়ে এলে ঘি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামাতে হবে।

মসলা রাজমা –

যা লাগবে : ১ কাপ রাজমা, ১/২ কাপ বেবি পটেটো, ২-৩টি বরবটি সিদ্ধ, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, ১টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লালমরিচের গুঁড়া, ১.৫ চা চামচ ধনিয়া-জিরা গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ জিরা, ১টা তেজপাতা, স্বাদমতো লবণ ও চিনি, প্রয়োজন অনুযায়ী তেল।

যেভাবে করবেন : কড়াইতে তেল গরম করে জিরা তেজপাতা দিয়ে দিন, পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন এবং আদা বাটা ও রসুন কুচি দিয়ে নুন ও হলুদ গুঁড়া মিশিয়ে নিন, ধনিয়া-জিরা গুঁড়া মিশিয়ে নিন এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিন। আলু, বরবটি রাজমা দিয়ে দিন। ঘন ঝোল হলে চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

ব্রেড ডিস্কে রাজমা –

যা লাগবে : পাউরুটি ৯ পিস, মেয়োনিজ ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ কাপ, তেঁতুলের সস পরিমাণ মতো, রাজমা সিদ্ধ ১ কাপ, লবণ আন্দাজমতো, বাটার ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া পছন্দমতো।

যেভাবে করবেন : ৬ পিস পাউরুটি গোল করে কাটতে হবে আর ৩ পিস পাউরুটির মাঝ গোল করে কেটে বাদ দিতে হবে। ৩ ভাগে সেট করতে হবে। ১ ভাগে প্রথমে ২টা পাউরুটির মাঝে বাটার গোলমরিচের গুঁড়া দিয়ে সবার ওপর রাজমা সিদ্ধ, মেয়োনিজসহ সব উপকরণ মিশানো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রাজমা সালাদ –

যা লাগবে : সিদ্ধ কাবলি চানা ১/২ কাপ, গাজর ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, চাট মসলা ১/২ চা চামচ।

মেয়োনিজ তৈরির উপকরণ :

ডিম ১টি, সয়াবিন তেল ১ কাপ বা আন্দাজমতো, লবণ ১/৪ চা চামচ, চিনি ১/৪ চা চামচ, ভিনেগার /লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ।

যেভাবে করবেন : মেয়োনিজ তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। ঘন মেয়ো হয়ে গেলে বাটিতে নিতে হবে। এবার রাজমা চানা গাজর ক্যাপসিকাম চাটমসলা একসঙ্গে মেখে মেয়োনিজ মিশিয়ে পরিবেশন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

রাজমার চার পদ

আপডেট সময় ১১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১