ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আজারবাইজানে বিমানবন্দর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যৌথভাবে তিনি ওই বিমানবন্দর উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি।

এএফপির খবরে বলা হয়, আর্মেনিয়ার ফুজুলি শহরে এরদোগানই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন।

গত ১২ জানুয়ারি আজারবাইজানের প্রেসিডেন্ট এলিয়েভ বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক মান বজায় রেখে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত ২২ আগস্ট প্রথমবারের মতো পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করা হয়।

নাগারনো-কারাবাখের স্বাধীনতার পর আজারবাইজানে এটি এরদোগানের তৃতীয় সফর।

নাগারনো-কারাবাখে আর্মেনিয়াকে হঠিয়ে আজারবাইজানের বিজয়ের পর গত জুন মাসে আজারবাইজানে এরদোগান কারাবাখের গুরুত্বপূর্ণ শুষায় প্রথম সফরে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

আপডেট সময় ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১