ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’ ‘এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি’: স্পিকার হাফিজ ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ: ট্রাম্প সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন কৃষকের বরাদ্দ খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসামে চোখের সামনে স্বামী মো. শাহাজাহানের (৬৫) মৃত্যু দেখে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

লাকসাম উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। ওই দম্পতির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।সোমবার (২৫ অক্টোবর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত অ্যাডভোকেট নোয়াব আলী মোক্তারের বড় ছেলে মো. শাহাজাহান ও তার স্ত্রী কোহিনুর বেগম।

প্রতিবেশী আ. ছাত্তার জানান, রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হলে স্ত্রী কোহিনুর বেগম তাকে সেবা দেন। কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে পড়লে কোহিনুর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকসাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মেহেদী হাসান জিতু জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ওই দম্পতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। ওই সময় পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদের উভয়ই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পূর্বেই মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১