ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে।’

আজ মঙ্গলবার কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দল, আমাদের দলের নেতারা প্রথম দিন থেকেই এখানে আছেন। তাঁরা ত্রাণের কাজ করে যাচ্ছেন। সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে বেশিরভাগ বিএনপিই দিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের মধ্যে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা মানবতার পাশে দাঁড়ানোর জন্য, আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার যদি সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ প্রয়াস সৃষ্টি করতে পারত তাহলে সরকারেরই হাত শক্তিশালী হতো। রাষ্ট্রের হাত শক্তিশালী হতো। কিন্তু দুঃখজনক হলো তারা সেটা করেনি। তারা নাকচ করে দিচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় আসলে সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয়। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা একে গণহত্যা বলেনি। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা এখন পর্যন্ত মিয়ানমারকে যেসব দেশ সমর্থন দিচ্ছে তাদের কাছে দল বা টিম বা ডিপ্লোমেটিক যে টিম পাঠানো দরকার তা পাঠায়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিনই একটি টিম আসছে যারা উখিয়াসহ দূরবর্তী এলাকায় ত্রাণ দিচ্ছে। আমাদের মেডিকেল টিম দুস্থদের চিকিৎসাসেবা দিচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না: ফখরুল

আপডেট সময় ১০:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭