ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

পুঁজিবাজারে বড় পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

পুঁজিবাজারে টানা দরপতন থামছেই না। এরই ধারাবাহিকতা বজায় রয়েছে সোমবারের লেনদেনেও। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টার মধ্যে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের বেশি কমে যায়। দুপুর ১২টা ৩৬ মিনিটে ওই সূচক ১৬৪ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ কমে যায়।

সূচক ধারাবাহিক পতনের প্রতিবাদ জানাতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। দুপুর দেড়টার দিকে মতিঝিলে ডিএসই’র পুরনো ভবনের সামনে দাঁড়িয়ে কিছু বিনিয়োগকারী প্রতিবাদ জানায়।

গত ১১ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকে ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে। এর মধ্যে গত ২১ অক্টোবর বৃহস্পতিবার সূচক উত্থানে ফিরে। তবে ২৪ অক্টোবর রবিবার আবারো বড় পতন হয় দেশের উভয় পাঁজিবাজারে।

সোমবার আড়াই ঘণ্টায় লেনদেন ১৬৪ পয়েন্টের পতন ঘটে। তবে দুপুর ২টা ১০ নাগাদ ডিএসই’র সূচক ১০২.২৫ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ সময় ডিএসইএক্স সূচক অবস্থান করে ৬৯০৩.৪৫ পয়েন্টে।

এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২২৭ কোটি ৩৮ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

পুঁজিবাজারে বড় পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১