ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুদানের প্রধানমন্ত্রীকে ‘গৃহবন্দি’ করল সেনাবাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলমান উত্তেজনার মধ্যে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করে রেখেছে সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে এসব গ্রেফতারের ঘটনা ঘটে। আল-হাদাত টিভির বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

সূত্রের বরাত দিয়ে আল-হাদাত বলছে, গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন— শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।

সুদানের প্রধান গণতন্ত্রপন্থি রাজনৈতিক দল প্রফেশনালস অ্যাসোসিয়েশন বলছে, সোমবার সেনাবাহিনীর এমন পদক্ষেপ সম্পূর্ণ সেনা অভ্যুত্থান। এর প্রতিবাদে জনসাধারণকে রাস্তায় নামতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানের প্রধানমন্ত্রীকে ‘গৃহবন্দি’ করল সেনাবাহিনী

আপডেট সময় ১২:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১