ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর

প্রেমিককে ছুরিকাঘাত করে প্রেমিকার আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের কচুয়ার আটোমোড় গ্রামে প্রেম সংক্রান্ত জের ধরে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক সোহাগ প্রধান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে প্রেমিকা সানজিদা আক্তার মিতু বিষপানে আত্মহত্যা করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি চাঁদপুরের কচুয়ার আটোমোড় গ্রামে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে প্রেমিক সোহাগ প্রধান আটোমোড় গ্রামের পার্শ্ববর্তী মসজিদের ঘাটলায় গোসল করতে গেলে একই গ্রামের মনির হোসেনের মেয়ে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার মিতু ক্ষোভে তাকে আকস্মিকভাবে গলায় চুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় সোহাগকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করলে তার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

একপর্যায়ে প্রেমিকা সানজিদা আক্তার মিতু অভিমানে বিষপান করলে তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যেই সে মারা যায়।

প্রেমিক সোহাগ প্রধান একই উপজেলার চাংপুর গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। তিনি আটোমোড় গ্রামের হোসেন মিয়ার হোটেলে কারিগর ছিলেন।

সানজিদা আক্তারের মা লাকী বেগম ও বাবা মনির হোসেন মেয়ের প্রেমের বিষয়ে জানেন না বলে জানান এবং এ ঘটনায় কারও প্রতি অভিযোগ নেই বলে তারা দাবি করেন। তবে স্থানীয়রা বলেন, সোহাগ খুবই ভালো ছেলে ছিলেন। এমন ঘটনায় এলাকাবাসী বিস্মিত হয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তারের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা আইএফএফএইচএসের

প্রেমিককে ছুরিকাঘাত করে প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় ০৭:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১