ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে ঢাকায় বসে অন্ধকারে ফিল ছুড়ছে বিএনপি। তারা রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করছে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল এই মন্তব্য করেন। ‘ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি। বাস্তবের সাথে রোহিঙ্গাদের এলাকায় তারা আসে না। ঢাকায় বসে বসে তারা অন্ধকারে ঢিল ছুড়ছে। এটা রাজনীতি করছে, রাজনীতি আমরা করছি না’, বলেন ওবায়দুল কাদের।

‘রাজনীতি করছে আজকে বিএনপি এবং রাজনীতি তারা প্রথম থেকেই করে আসছে। আমি আজকে তাঁকে (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আহ্বান জানাব, ত্রাণ দিতে আসছেন, ত্রাণ দেবেন। কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না’, যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাঁরা ঘটনার এক মাস পরে এখানে আসছেন, সেটা বিচারের ভার এ দেশের জনগণের। তারাই দেখছে কারা আছে, কারা নেই। অযথা এসব নিয়ে আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না।’

‘তাঁরা আসুক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব একমাস পরে কেন আসছেন? এ প্রশ্নের জবাব তিনিই দেবেন, এটা আমি দিতে চাই না।’

সেতুমন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য এখন অন্তত ১০ হাজার স্যানিটারি শৌচাগার প্রয়োজন। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে: কাদের

আপডেট সময় ১০:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭