ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমজিআই সামিটে যোগ দিতে সৌদি পৌঁছেছেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিন দিনের সফরে সৌদি আরবে গেছেন। শনিবার তিনি মদিনা শহরে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

সৌদি সফরে মূলত পরিবেশসংক্রান্ত ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ইমরান খান। খবর দ্য ডনের।

রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। যুবরাজ সালমানের উদ্যোগে এই প্রথম মধ্যপ্রাচ্যে এ ধরনের কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সৌদি আরবের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ইমরান খান দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার এবং জলবায়ু পরিবতনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মালিক আমিন আসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এমজিআই সামিটে যোগ দিতে সৌদি পৌঁছেছেন ইমরান খান

আপডেট সময় ০৫:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১