ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

প্যারিসের রাস্তায় ছুরি হাতে বাংলাদেশি যুবক!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক আশ্রয় আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভে ফ্রান্সের ইমিগ্রেশন অফিসের সামনে ছুরি হাতে অবস্থান নেন এক বাংলাদেশি যুবক। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাটি গত বুধবার প্যারিসের অদূরে মন্তরোজে ঘটলেও পুলিশ শুক্রবার ঘটনাটি প্রকাশ পায়।

পুলিশ যুবকের জাতীয়তা উল্লেখ করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনার পর ফ্রান্সে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় আবেদনের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

পুলিশ ও ফরাসী গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী ওই যুবক ফ্রান্সে এসে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন। কিছুদিন আগে ফ্রান্সের অভিবাসন বিষয়ক আদালত থেকে তা প্রত্যাখ্যান হয়। বুধবার সকালে কোনো কারণ ছাড়াই ওই যুবক ফ্রান্সের অভিবাসন বিষয়ক অফিস OFII-এর মন্তরোজ শাখায় প্রবেশ করতে চান। সেখানে দায়িত্বরত সিকিউরিটি তাকে প্রবেশ করতে না দেয়ায় তিনি একটু পরই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি লম্বা ছুরি বের করে অফিসের সামনের রাস্তায় অবস্থান নেন। আশপাশের কাউকে আক্রমণ না করলেও কেউ যেন কাছে না ভিড়ে সেই হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফরাসি পুলিশ যুবকটিকে নিভৃত করতে ইলেকট্রিক পিস্তল বুলেট ব্যবহার করে তাকে অজ্ঞান করে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে শুক্রবার তাকে Nanterre আদালতে তোলা হয়। আদালত এই বাংলাদেশি যুবককে ছুরি হাতে বিপজ্জনক ঘোরাঘুরি করার অপরাধে ৩ মাসের জেল দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েন, যুবকটি সুস্থ এবং স্বাভাবিক। তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্যারিসের রাস্তায় ছুরি হাতে বাংলাদেশি যুবক!

আপডেট সময় ০৯:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১