ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামকে ভুলভাবে তুলে ধরছে আইএস: হিজবুল্লাহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাচ্ছে আইএস জঙ্গিগোষ্ঠী। তাদের এ অপতৎপরতায় ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ। তাসনিম নিউজ এজেন্সির খবর।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস) জঙ্গিগোষ্ঠী মহান জীবন ব্যবস্থা ইসলাম এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ছবি চিত্রিত করছে। তাদের অবশ্যই পরাজিত হতে হবে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, সব মুসলিম আলেমদের অবশ্যই উম্মাহর ঐক্য ধরে রাখতে হবে এবং দায়েশের জঙ্গিদের মোকাবিলা করতে হবে।

এ দিন হিজবুল্লাহর মহাসচিব সব মুসলমানকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচেষ্টার বিরোধিতা করার আহ্বান জানান।

ইয়েমেনে আগ্রাসনের কারণে ভাষণে সৌদি জোটের সমালোচনা করেন প্রতিরোধ সংগঠনটির মহাসচিব।

প্রায় এক দশক আগে ইরাক ও সিরিয়ায় নিজেদের তৎপরতা শুরু করে দায়েশ। প্রাথমিক পর্যায়ে তারা দেশ দুটির বিশাল অংশ দখল করে নেয়। বহু এলাকায় তাদের দমন করা হয়েছে। এরপরও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক এবং সরকারি বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসলামকে ভুলভাবে তুলে ধরছে আইএস: হিজবুল্লাহ

আপডেট সময় ০৪:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১