ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

এ মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে আর ক্লাস বাড়ানো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এখনও বিশ্বের বহু দেশে নতুন করে করোনার তৃতীয় একটি ঢেউ আসছে।

কোনো কোনো দেশে পরিস্থিতি আবারও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থবিধি মানতে হবে। যে রুটিনে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে আর ক্লাস বাড়ানো সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি ক্লাসেই শিক্ষার্থীর সংখ্যা বেশি। যদি ক্লাসের সংখ্যা বাড়াতে যাই, তাহলে এত শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই। আগামী জানুয়ারি মাসে যখন ক্লাস শুরু হবে, তখন যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলে চেষ্টা করবো ক্লাসের সংখ্যা বাড়াতে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত ভবন কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দেশকে উন্নত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামায়াত ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা সরকার ও বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারাই একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে প্রমাণিত।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম দেব কুমার মালু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

এ মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১