ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই খুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন ডিসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত স্পিন বোলিং করে তাক লাগানো বরিশালের সেই খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিসকক্ষে সাদিদ ও তার মামাকে আমন্ত্রণ করেন ডিসি। এ সময় তিনি সাদিদের সার্বিক দায়িত্ব নেওয়ার কথা বলেন।

সাদিদের বোলিংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খুদে ক্রিকেটারের বোলিং দেখে যারপরনাই মুগ্ধ হন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

৬ বছর বয়সি সাদিদ বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সাদিদ বরিশালের গর্ব। এত ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে। তার বোলিং বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিত ওর দেখভাল করা, যাতে করে ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের খেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাদিদের প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেই খুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন ডিসি

আপডেট সময় ০৬:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১