ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাত-পা বাঁধা অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় পানির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে কোটচাঁদপুর পৌর শহরের বড়বমানদাহ গ্রাম থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী। এসময় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

গৃহবধূ শাহানাজ খাতুন ওই গ্রামের কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে গৃহবধূ শাহানাজ বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে বের হয়। সেসময় কে বা কারা তাকে হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশের বোঝা ফেলে ঢেকে রেখে যায়। ভোরে স্থানীয় গ্রামের মুসল্লিগণ ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। তখন তারা গৃহবধূকে গর্তের পানিতে ভাষতে দেখে থানা পুলিশকে জানায়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের কোনো আলামত পায়নি। তবে গৃহবধূ সুস্থ হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাত-পা বাঁধা অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার

আপডেট সময় ০৪:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১