ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকার আওতায় ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী: উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৬ শতাংশ শিক্ষার্থী করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার দুপুরে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, কয়েকদিন আগের হিসাব অনুযায়ী ঢাবির ৯২ শতাংশ শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে। এখন এই হার ৯৫ থেকে ৯৬ ভাগ হবে।

শুক্রবার ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। ইউনিটটিতে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে লড়াইয়ের জন্য ২৭ হাজার ৩৭৪ পরীক্ষার্থী আবেদন করেছিলেন, যাতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ২২ জন করে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। কিন্তু শেষমেষ কতজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন এখনো তা জানা যায়নি।

কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান। তিনি বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় খুব সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সর্তক ও তৎপর হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

টিকার আওতায় ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী: উপাচার্য

আপডেট সময় ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১