ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানে চীনের হামলা রুখবে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে দেশটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে।

বৃহস্পতিবার ২১ অক্টোবর জো বাইডেন বলেছেন, কারণ চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে। বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

বেইজিং ও তাইপের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে।

এদিকে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং সতর্ক করে দিয়েছেন যে দু’পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সংঘাত বেঁধে যেতে পারে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, বাকবিতণ্ডা ও সামরিক তৎপরতা থাকলেও চীন খুব শিগগির তাইওয়ান আক্রমণ করতে পারবে না। অন্তত আগামী ১২ মাসে চীনের আক্রমণের সম্ভাবনা ‘শূন্যের কাছাকাছি’ বলে উল্লেখ করেছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাইওয়ানে চীনের হামলা রুখবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১