ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টাকালে তা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার রাতে ভারতীয় এই সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে এ অভিযোগের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, শনিবার রাতে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের নৌবাহিনীর কঠোর নজরদারিতে ভারতীয় দূর পাল্লার টহল সাবমেরিনের উপস্থিতি শনাক্ত এবং চিহ্নিত হয়।

সরবরাহ করা ভিডিও ফুটেজে, ১৬ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ওই সাবমেরিনটিকে দেখা যায়। এটির ভৌগলিক অবস্থান পাকিস্তানের স্পেশাল ইকোনমিক জোনের সীমানায় বলে দাবি করা হয়।

পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তানের

আপডেট সময় ০১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১