ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে ইসরাইল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনে সংঘটিত অপরাধের মাত্রা কমানোর অজুহাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

ইসরাইলি মন্ত্রিসভা গত রোববার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলের প্রস্তাবণায় অনুমোদন দিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। নতুন উদ্যোগ কার্যকর হলে ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরাইলি পুলিশ।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়াই ইসরাইলি পুলিশ সন্দেহভাজন কারো বাড়িতে তল্লাশি চালাতে পারবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরাইলি পার্লামেন্টে তোলা হবে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

ইসরাইলের উপ প্রধানমন্ত্রী গিডিয়ন সার এই বিলটি উত্থাপন করেন। গত সপ্তাহে দেশটির সরকার ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় যুদ্ধের’ অংশ হিসেবে ফিলিস্তিন শহর ও গ্রামগুলোতে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের মোতায়েন করার পরই এই নতুন উদ্যোগের কথা সামনে এলো বলে আল জাজিরা জানিয়েছে।

এদিকে ইসরাইলি পুলিশের ক্ষমতাবৃদ্ধির এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে ইসরাইল

আপডেট সময় ০১:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১