ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

রুই মাছের রেজালা

আকাশ নিউজ ডেস্ক: 

চলছে পুজার মৌসুম। সনাতন ধর্মের অনুসারীরা পুজার এই সময়ে রসনা বিলাস করেন। নবমীর এই দিনে জেনে নিন রুই মাছের রেজালা তৈরির রেসিপি।

উপকরণ :

রুই মাছ বড় ৮ টুকরা, ঘি ও সয়াবিন তেল একসঙ্গে ৪ টেবিল চামচ, টক দই এক কাপ, পিঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি,  শুকনো লঙ্কা ৭-৮টি, গোলমরিচ ৬টি, বড় পিঁয়াজ ২টি, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, জায়ফল গুড়া সামান্য।

প্রণালি :

টক দই ফেটিয়ে তার সঙ্গে পিঁয়াজ, আদা, কাঁচা মরিচ মিশিয়ে নিন। মাছ হালকা করে ভেজে ৪৫ মিনিট মতো দইয়ে ভিজিয়ে রাখুন। কড়াইতে ঘি

গরম করে তার মধ্যে গরম মশলা, তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে আস্ত গোলমরিচ ও কাটা পিঁয়াজ দিন। পিঁয়াজে লালচে রং এলে মাছগুলো তুলে নিয়ে ফেটিয়ে রাখা দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে মাছ দিয়ে দিন। তারপর স্বাদমতো লবণ ও চিনি দিয়ে সামান্য গরম পানি দিতে পারেন। মাছের ঝোল এতে গাঢ় হবে। নামানোর আগে জায়ফল গুড়া দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুই মাছের রেজালা

আপডেট সময় ১১:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১