ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ভুল দরজায় কড়া নেড়ে পরকীয়া প্রেমিক এখন হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

গভীর রাতে ভুল দরজায় কড়া নেড়ে প্রবাসীর স্ত্রীর স্বজনদের হাতে পিটুনি খেয়ে মনিরুল ইসলাম নামের এক পরকীয়া প্রেমিক এখন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে।

এ ঘটনায় মনিরুলের বাবা বাবর আলী বাদী হয়ে প্রবাসীর স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মনিরুল ইসলাম মনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু ভুল করে ওই গৃহবধূর ঘর ভেবে ভাইয়ের ঘরে কড়া নাড়ে মনিরুল। ওই ঘর থেকে তার ভাই বের হলে মনিরুল দৌড়ে পালাতে গেলে বাড়ির লোকজন তাকে আটক করে মারপিট করে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই প্রবাসীর স্ত্রীর ভাই অভিযোগ অস্বীকার করে বলেন, মনিরুল ইসলাম মনি গভীর রাতে তাদের বাড়িতে এসেছিলেন চুরির উদ্দেশ্য নিয়ে। তার বোনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

তবে মনিরুল বলেন, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। ওই বাড়িতে ডেকে নিয়ে তাকে মারপিট করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মনিরুলকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করায় মামলা হয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ভুল দরজায় কড়া নেড়ে পরকীয়া প্রেমিক এখন হাসপাতালে

আপডেট সময় ০৭:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১