ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুসলিম রীতিতে বিয়ে করেছেন জেনিফার গেটস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঝমকালো আয়োজনে বিয়ে করেছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডা দম্পতির বড় মেয়ে জেনিফার। দুই রীতিতে মিশরীয় প্রেমিক নায়েল নাসেরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জেনিফার। শুক্রবার সন্ধ্যায় সীমিত পরিসরে মুসলিম রীতিতে জেনিফার ও নায়েলের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার বড় মাপের আয়োজনে আরও একবার বিয়ের রীতি পালন করা হয়। বিয়েতে ২০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে। সোমবার বিয়ের ছবি প্রকাশ করেছেন জেনিফার।

নিউ ইয়র্কে ওয়েচেস্টারে গেটসদের ১৪২ একরের পারিবারিক এস্টেটে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩০০ অতিথি অংশ নেন।
বিয়েতে জেনিফার ভেরা ওয়াংয়ের ডিজাইন করা ঐতিহ্যবাহী গাউন পরেছেন। মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিল ও মেলিন্ডা গেটসকে একসঙ্গে দেখা গেছে। গত আগস্টে বিয়ে বিচ্ছেদের পর জেনিফারের বিয়েতেই প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে বিশ্বের আলোচিত এই দম্পতিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলিম রীতিতে বিয়ে করেছেন জেনিফার গেটস

আপডেট সময় ০১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১