ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সরকারি হাসপাতালে সেবা নেয় ধারণক্ষমতার তিন গুণ রোগী’

আকাশ জাতীয় ডেস্ক:

ধারণক্ষমতার চেয়ে তিন গুণ রোগী দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নেয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের স্বাস্থ্য খাতে এখনও বাজেট অনেক কম বলে জানান মন্ত্রী।

সোমবার সচিবালয়ের সভাকক্ষে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিলেও আমরা চিকিৎসাসেবায় মোট জিডিপির মাত্র শূন্য দশমিক নয় ভাগ (০.৯) ব্যয় করছি। যেখানে উন্নত দেশগুলো জিডিপির পাঁচ ভাগ বা তারও বেশি ব্যয় করছে।’

মন্ত্রী বলেন, ‘২০০০-২০০১ সালে স্বাস্থ্যখাতে বাজেট ছিল দুই হাজার ৬৮৯ কোটি টাকা। বর্তমানে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। গত ২১ বছরের হিসাব করলে স্বাস্থ্যখাতের বাজেট ১২ গুণ বেড়েছে। তবে, বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের স্বাস্থ্য খাতে বাজেট বহুগুণ বেশি।’

দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য বর্তমান সরকার অনেক কিছুই করছে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিমাসহ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন করা গেলে সেটি স্বাস্থ্য সেবায় একটি যুগান্তকারী কাজ হবে।’

দেশের মানুষের স্বাস্থ্য সেবায় কীভাবে পকেট এক্সপেনডিচার কমানো যায় সে বিষয়ে কাজ করতে কর্মকর্তাদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সাবেক আইন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘সরকারি হাসপাতালে সেবা নেয় ধারণক্ষমতার তিন গুণ রোগী’

আপডেট সময় ০৯:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১