ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টি ও অস্থিতিশীল করার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

রোববার সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি। কলিবফ আরও বলেন, পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মুসলিম দেশগুলোতে সংঘাত-সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে। খবর তাসনিম নিউজের।

ইরানের স্পিকার আরও বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিইয়ে রাখার জন্য সব সময় কাজ করছে শত্রুরা।

তারা চায় না এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক। যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এ ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবফ।

এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক নীতি-অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা: ইরান

আপডেট সময় ১২:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১