ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবশেষে আলজেরিয়ায় গণহত্যার দায় স্বীকার করল ফ্রান্স

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবশেষে আলজেরিয়ার গণহত্যার অপরাধ স্বীকার করলো ফ্রান্স। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ১৯৬১ সালে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিলো। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৭ অক্টোবর রাতে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)’র ২৫হাজার বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো হয়।

এ ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট। যদিও তার দেশ দীর্ঘদিন ধরে এই ঘটনা অস্বীকার করে আসছে। অবশেষে দায় করে নিলেন মাক্রোঁ। তবে ঠিক কতজনকে হত্যা করা হয়েছিলো তা কখনোই বলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে আলজেরিয়ায় গণহত্যার দায় স্বীকার করল ফ্রান্স

আপডেট সময় ১১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১