ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

এবারও হচ্ছে না প্রাথমিকের সমাপনী পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

এবছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সমাপনীর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর আগে জেএসসি ও জেডিসি পরীক্ষাও বাতিল হয়েছে।

রবিবার প্রাথমিক শিক্ষা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্দেশনা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সারসংক্ষেপ পাঠিয়েছিল, সেটি অনুমোদন হয়ে ফিরে এসেছে। ফলে পরীক্ষা হচ্ছে না।

এই পরীক্ষার বিষয়ে কিছুদিন আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার বিষয়ে তাদের প্রস্তুতি আছে। কিন্তু ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য মাদ্রাসাগুলোর প্রস্তুতি নেই বলে তারা চায় পরীক্ষাটি না নেওয়া হোক। তাই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তখন তিনি এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত বছরও এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে উত্তীর্ণ করা হয়। তবে এবার ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এখন প্রাথমিকেও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

এবারও হচ্ছে না প্রাথমিকের সমাপনী পরীক্ষা

আপডেট সময় ০৯:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১