ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত টেনি (২৭) উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারডাড়া গ্রামের আলম মণ্ডলের ছেলে। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে। তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এসআই রহিমের নেতৃত্বে পুলিশের টহল দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে কিছু সন্ত্রাসীরা পিছু হটলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ পাওয়া যায়।”

তিনি বলেন, সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে টেনি বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, “এ বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১২:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭