ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ মার্কিন মিশনারি পরিবারসহ অপহৃত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ১৭ জন মার্কিন খ্রিস্টান মিশনারি এবং শিশুসহ তাদের পরিবারের সদস্যরা অপহৃত হয়েছেন।

একটি অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাদের অপহরণ করেছে। হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই মিশনের সদস্যরা বাসে করে একটি এতিমখানা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। পথে দলের কয়েকজন সদস্যকে তারা বিমানবন্দরে নামিয়ে দেওয়ার জন্য গেলে অপহরণকারীরা বাসে হানা দেয়।

নিউইয়র্ক টাইমস জানায়, রাজনৈতিকভাবে কয়েক বছর ধরে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে হাইতি। সেখানে অপহরণের ঘটনা এখন প্রায় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

তবে মার্কিন নাগরিকদের এত বড় একটি দলকে অপহরণের ঘটনায় স্থানীয় কর্মকর্তারা হতভম্ব। এ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন হাইতি পুলিশের একজন মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৭ মার্কিন মিশনারি পরিবারসহ অপহৃত

আপডেট সময় ০২:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১