ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে ৫৫০টি কেক কেটে জন্মদিন পালন যুবকের!

আকাশ নিউজ ডেস্ক:

যে কোনও ব্যক্তির কাছেই তার জন্মদিন খুব বিশেষ কিছু। ওইদিন বেশিরভাগ মানুষই কেক কাটতেও ভালবাসেন। কেক কেটে জন্মদিন পালনও সাধারণ ব্যাপারেই পরিণত হয়েছে। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে একাধিক কেক উপহার হিসেবে পান।

তবে এক যুবক জন্মদিনে এক সঙ্গে ৫৫০টি কেক কেটে একদম তাক লাগিয়ে দিয়েছেন। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের মুম্বাইয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও।

খবর অনুযায়ী, মুম্বাইয়ের কান্দিভালি এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তিনটি টেবিল একসঙ্গে রাখা। আর তাতে সাজানো একের পর এক কেক। তাও আবার পাঁচ-ছয়টি নয়, একেবারে ৫৫০টি। শুধু তাই নয়, একেকটি কেক আবার একেক রকম ফ্লেভারের। আসল কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, অতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।

প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা গেছে, ওই যুবক দুই হাতে দুইটি ছুরি দিয়ে বেশ দ্রুততার সঙ্গেই কেক কাটছেন। চারিদিক ঘিরে রয়েছে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা। অবশ্য জন্মদিনে ব্যতিক্রমী আয়োজনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই ভারতের কর্ণাটকের বিজেপির সংসদ সদস্য বাসভরাজ দাদেসুগুর ছেলে সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এছাড়া গত বছর অক্টোবরে তলোয়ার দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়া ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একসঙ্গে ৫৫০টি কেক কেটে জন্মদিন পালন যুবকের!

আপডেট সময় ১১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১