ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

বাঁধনকে পেয়ে খুশি বলিউড নির্মাতা

আকাশ বিনোদন ডেস্ক :

দেশীয় দর্শক ও নির্মাতাদের মন জয় করে বলিউডে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ করছেন সেখানকার খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে। নেটফ্লিক্স প্রযোজিত সে ছবির নাম ‘খুফিয়া’।

ক্যারিয়ারের প্রথম বলিউড ছবিতে অভিনয়ের জন্য বাঁধন এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। নিজের প্রজেক্টে বাংলাদেশি এই তারকাকে পেয়ে দারুণ খুশি বলিউড নির্মাতা।

‘খুফিয়া’ হ্যাশট্যাগে বাঁধনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ লিখেছেন, ‘বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

লেখক অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘খুফিয়া’ সিনেমায় একটি গোয়েন্দা সংস্থার নজরদারিকে থাকা একজন যুগ্ম সচিবের অদৃশ্য হওয়ার গল্প তুলে আনা হবে।

চিত্রনাট্যের প্রয়োজনেই এ সিনেমায় একজন বাংলাদেশি অভিনেত্রীর প্রয়োজন ছিল। সেখানে সুযোগ পেলেন বাঁধন।

এ সিনেমায় বাঁধন ছাড়াও ইতোমধ্যে বলিউড থেকে চিত্রনায়িকা টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ বেশ কয়েকজন তারকাকে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাঁধন। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

বাঁধনকে পেয়ে খুশি বলিউড নির্মাতা

আপডেট সময় ১০:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১