ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি এরদোগানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিবেশী সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুরস্কের স্পেশাল পুলিশের দুই সদস্য নিহত হওয়ার পর এই হুমকি দিলেন এরদোগান। হামলার জন্য তুর্কি কর্তৃপক্ষ সিরিয়ার কুর্দি গেরিলাদের দোষারোপ করেছে।

এরদোগান বলেন, “সিরিয়ার কিছু অঞ্চল থেকে আমাদের দেশের ওপর হামলা চালানো হচ্ছে। এতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এসব এলাকা থেকে তুরস্কের জন্য যে হুমকি সৃষ্টি হচ্ছে তা নস্যাৎ করে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

চলতি সপ্তাহের শুরুর দিকে আলেপ্পো প্রদেশের তেল রিফাত শহরে ওই হামলা হয়। আঙ্কারা বলছে, গত রবিবার তেল রিফাত শহরে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের গেরিলারা গাইডেড ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়।

এরদোগানের হুমকির আগেই তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সামরিক বাহিনী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি এরদোগানের

আপডেট সময় ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১