ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে আলোচনাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি: সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সাউদ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ফিন্যান্সিয়াল টাইমসকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স ফয়সল বিন ফারহান আল সাউদ এ কথা বলেন। খবর আনাদোলুর।

এ অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল করতে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদারের বিকল্প নেই। তিনি আরও বলেছেন, আলোচনায় ইরান বেশ আন্তরিক ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ইরানের সঙ্গে চতুর্থ দফা গোপন আলোচনা হয়েছে সৌদি আরবের। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান করা সম্ভব।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে গত সপ্তাহে রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনেও একথা বলেন তিনি।

ইরানের সঙ্গে এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন বোরেল। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা কোথায় হয়েছে, কারা প্রতিনিধিত্ব করেছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি।

মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে পরস্পরের বিরোধী অবস্থানে রয়েছে এই দেশ দুটি। ২০১৬ সালে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। এরপর ২০২১ সালের এপ্রিলে আবার আলোচনা শুরু হয়েছে।

প্রথম তিন দফা আলোচনা হয় ইরাকে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এ আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের সঙ্গে আলোচনাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি: সৌদি

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১