ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

আকাশ জাতীয় ডেস্ক:

জার্মানিতে অবৈধভাবে বসবাসরত আটককৃত ৮১৬ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইইউরোপীয় ইউনিয়নসহ জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়ে পড়া এসব বাংলাদেশিদের ফেরত পাঠাতে হচ্ছে।

রাষ্ট্রদূত আরো জানান, যাদের ফেরত পাঠানো হবে তাদের সব ধরনের তথ্য ইতোমধ্যেই দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখে প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি একেবারেই চূড়ান্ত করা হয়েছে৷ ফেরত পাঠানোর দিনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে থাকবে কমপক্ষে জার্মানির ১৫০ জনের বিশেষ একটি বাহিনী।

ইতোমধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছেন বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটক অভিবাসন প্রত্যাশী এসব অবৈধ বাংলাদেশিদের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কহানির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, অবৈধদের রাজনৈতিক ও সামাজিক ও পারিবারিক নানা বিষয় চিন্তা করে তাদেরকে ফেরত পাঠানো যায়নি। অবৈধদের বিষয়ে সব তথ্য-উপাত্ত হাতে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না।

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরো জোরদার করতেই এই কঠিন সিদ্ধান্ত!

এ সময় বর্ষীয়ান এই কুটনীতিবিদ দেশের অভিবাসন প্রত্যাশী তরুণদের উদ্দেশ্য আরো যোগ করে বলেন, আদমব্যাপারীদের খপ্পরে নানা দেশ ঘুরে অবৈধ পথে আর নয় বরং উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার মাধ্যমেই জার্মানিতে নিরাপদ অভিবাসন এখন অনেকটাই সহজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

আপডেট সময় ০৪:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১